প্রতারণার বিষয় স্বীকার করলেন সাবরীনা-আরিফ

করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরীনা চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পর প্রতারণার বিষয়টি তারা স্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

এসময় তিনি বলেন, আরিফুল ও সাবরীনা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। জালিয়াতির বিষয়ে সাবরীনা সব জানতেন বলে দাবি করেন আরিফ। আর বিষয়টি জানলেও নিজে জড়িত থাকার কথা অস্বীকার করেন ডা. সাবরীনা। আরিফুল চারদিনের রিমান্ডে রয়েছেন। একই মামলায় আরিফুলের স্ত্রী সাবরীনার রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

এদিকে মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছিলেন, গ্রেপ্তারের পর আরিফুল প্রতারণার জন্য তার স্ত্রী সাবরিনাসহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন। আর সব জালিয়াতির জন্য স্বামী আরিফুলকে দুষেছেন সাবরীনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর