নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেপ্তার ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীকে আজ মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।
বৃহস্পতিবার(১৬ জুলাই) এ তথ্য জানান ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা।
আরিফুল ৪ দিনের রিমান্ডে রয়েছেন। একই মামলায় আরিফুলের স্ত্রী সাবরিনার রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
মামলার তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তারের পর আরিফুল হক চৌধুরী প্রতারণার জন্য তার স্ত্রী সাবরিনা আরিফ চৌধুরীসহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেছেন। আর সব জালিয়াতির জন্য স্বামী আরিফুলকে দুষছেন সাবরীনা।
বার্তাবাজার/কে.জে.পি