ভোলায় নিম্ন আয়ের মানুষের মাঝে নৌ-বাহিনীর উপহার সামগ্রী বিতরণ

ভোলায় আর্থ সামাজিক উন্নয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে নৌ- বাহিনীর উপহার সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট বাজারে অসহায় কর্মহীন পরিবারের মাঝে ৭টি নৌকা জালসহ তিনটি ভ্যান ও ১০ টি ছাগল বিতরন করেন নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়ছাল বির রশীদ। এসময় উপস্থিত ছিলেন-লেফটেন্যান্ট কমান্ডার অশিকুর রহমান সহ নৌ বাহিনীর অন্যান্য সদস্যরা।

এসময় তারা জানায়, করোনা কালীন এই সময় সবচেয়ে কষ্টে জীবন যাপন করছে নিম্ন আয়ের মানুষরা। অনেকেই তাদের কর্ম হারিয়ে বেকার হয়ে পরেছে। কেউবা অর্থ কষ্টে জীবন যাপন করছিলো। তাই নৌ-বাহিনী এর পক্ষ থেকে যাচাই বাছাই করে এই পরিবারগুলোর পাশে দাড়ায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর