যশোরের বেনাপোলে নাসির হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে৷
বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে নাসির হোসেনের নিজ বাড়ি থেকে দুইটি মোটরসাইকেল যার মডেল ণধসধযধ ঋু— ঝণধসধযধ ঋু গাড়ি চুরি হয়৷ এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে৷
এ বিষয়ে গাড়ির মালিক নাসির হোসেন বলেন, গভীর রাতে যখন বাসার সবাই ঘুমিয়ে ছিলো ঠিক তখনই বাড়ির সদর দরজা কাইসি গেট তালা ভেঙে চোর প্রবেশ করে ভিতরে এবং সিঁড়ির নিচের রুম থেকে দুইটি মোটরসাইকেল চুরি করে৷ সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের মেইন দরজা কাইসি গেট তালা ভাঙ্গা এবং আমাদের ব্যবহৃত দুইটি মোটরসাইকেল নাই৷ পরে বেনাপোল পোর্ট থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি৷
বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বলেন, দুইটি মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ আমরা চোর এবং মোটরসাইকেল দুইটি উদ্ধার করার কার্যক্রম চালাচ্ছি৷
বার্তাবাজার/এমকে