ঈদে গণপরিবহন চলবে: কাদের

ঈদে গণপরিবহন চলবে। তবে ভারী যানবাহন ঈদের আগের ৩ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত বিআরটিএ জানাবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণপরিবহন চলাচল বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এ বক্তব্য পাঠানো হয়।

এর আগে বুধবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন লঞ্চ চলাচল করবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সব সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে, এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এটা আমরা সমন্বয় করে নেব। আমি যতটুকু মনে করি, বাস ও ট্রেনেও এরকমই হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর