সুন্দরগঞ্জের পৌর মেয়রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জের পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল মামুন ও পৌর গার্ড রবিউল ইসলামের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে পৌরসভার কড়াইতলায় পৌরবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মাজেদুল ইসলাম, শাহ সুলতান আহমেদ, মেহেদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর