ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যহত আছে। গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যা হওয়ায় বেশকিছু বাধে আশ্রয় নিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ গুলো। এসব বাধের আশ্রয়ীদের দুর্ভোগ যেন সীমাহীন। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে ফলে অনেক কষ্টে দিন যাচ্ছে তাদের।
গবাদি পশু, বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ও সুষম খাবারের অভাবে সাস্থ্য ঝুকিতে রয়েছে তারা। এছাড়া নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে এখানে ।এতে করে অসহায় জীবন যাপন করছে তারা। এখানে পর্য়াপ্ত টিউবওয়েল ও টয়লেট নেই।
গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বার্তাবাজার/এমকে