মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাত(৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোনাপাড়া হাসপাতাল ষ্ট্যান্ড সংলগ্ন রাস্তার উত্তর পাশের ঢালের ঝোপ থেকে এ লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ওইদিন ভোরে রাস্তার ঢালে ঝোপের ভিতর লাশটি পড়ে থাকতে দেখেন লোকজন। পরে লোকমুখে লাশের কথা দ্রুত ছড়িয়ে পড়লে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পড়নেছিলো নেভি ব্লু জিন্স প্যান্ট, কালো-খয়রি ফুলহাতা স্টেপ শার্ট, মুখে মেহেদি মাখা দাড়ি, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মত।
সিঙ্গাইর সার্কেল সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, স্থানীয় লোকজনের দেয়া খবরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গাড়িতে করে লাশটি ফেলে গেছে।
বার্তাবাজার/এমকে