ঢাকা-ইস্তাম্বুল রুটে আবারও ফ্লাইট শুরু করছে টার্কিশ এয়ারলাইনস। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনামুক্তির সনদ লাগবে যাত্রীদের।
আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান।
টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয় সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর টিকে ৭১৩ ফ্লাইটটি সকাল ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে।
যাত্রীরা প্রশ্ন ও আবেদন ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানোর মাধ্যমে জানতে পারবেন।
বার্তাবাজার/কে.জে.পি