আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে ডিবি কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টায় তাকে সিএমএম কোর্টে নেয়া হয়।
প্রতারণার মামলায় তাকে ১০ দিনের রিমান্ড নেয়ার আবেদন করা হবে বলে জানা গেছে।
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমকে গত বুধবার (১৫ জুলাই) সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব।
বার্তাবাজার/কে.জে.পি