লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় যাত্রীবাহী হায়েছের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ জাহাঙ্গীর (২৯), উপজেলা চুনতী হাজির রাস্তা কাজীর পাড়ার মৃত্যু জালাল আহামদের পুত্র, আহত যুবক মোঃ আরিফ (২৬) কলাউজান গাবতল এলাকার। তারা দুজনই লোহাগাড়া বটতলী মোবাইল মার্কেটের ব্যবসায়ী।

মোবাইল মার্কেটের ব্যবসায়ী আ.ন.ম বাবলু জানান, সকালে মোটরসাইকেল আরোহী দুই যুবক বটতলী থেকে রাজঘাটার দিকে যাচ্ছিলেন। পথে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে কক্সবাজার মুখী যাত্রীবাহী একটি মাইক্রো হায়েজ ওভার টেকিং করে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত আরিফ কে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর