বিয়ে করা হলো না রেজাউলের, সড়ক দুর্ঘটনায় ঝরে গেল প্রাণ

গুইমারা বুদংপাড়াতে মোটর সাইকেল দুর্ঘনায় ১ জন নিহত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

জানা যায়, গুইমারার বড়পিলাক গ্রামের আবদুর রশিদের ছেলেসহ ৩ জন মোটর সাইকেল যোগে পানছড়িতে পাত্রী দেখে ফেরার পথে গুইমারার বুদংপাড়াতে বড়দুইটি গাড়ীর চাপে পড়ে আহত হয়। আহতের এলাকাবাসী উদ্ধার করে মাটিরাংগা হাসপাতালে নিয়ে গেলে রেজাউল করিম (২১) মারা যায়।

অপর ২ জন হয় আহতরা হল আবদুর রাজ্জাকের ছেলে রেজাউল (২০) ইদ্রিছ মিয়ার ছেলে আল আমিন (১৬) বর্তমানে মাটিরাংগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বড় গাড়ী ২ টি পালিয়ে গেছে। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে লাশ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাটিরাংগা থানা পুলিশ সুরত হাল করছে অভিযোগ হলে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে এবং গাড়ী ২ টিকে আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর