কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ১৯ করোনা রোগী শনাক্ত, মোট ১০৭০

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৩৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৯ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ১২ জন পুরুষ ও ৭ জন নারী। আক্রান্ত ১৯ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৪, কুমারখালী উপজেলার ১, মিরপুর উপজেলার ১, দৌলতপুর উপজেলার ৩। সদর উপজেলায় আক্রান্ত ১৪ জনের ঠিকানা হাউজিং বি ব্লক ১ জন, উকিলপাড়া উপজেলা মোড় ১ জন, হররা ডক্টরপাড়া ২ জন, ঝাউদিয়া বাজার ১ জন, কোর্টপাড়া ১ জন, জুগিয়া ১ জন, আমলাপাড়া ২ জন, বারইপাড়া ১ জন, কেজিএইচ ১ জন, সনো হসপিটাল ১ জন, কুটিপাড়া ১ জন, কুমারগাড়া ১ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা এলজিইডি অফিস, আল্লার দরগা, কাপড়পোড়া। কুমারখালী উপজেলার আক্রান্ত ১ জনের ঠিকানা বরুলিয়া। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা পাহাড়পুর।

এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১০৭০ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৭৭৮ জন পুরুষ ও ২৯২ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৩৪, ভেড়ামারা ৯৫, মিরপুর ৫৭, কুষ্টিয়া সদর ৫৯৯, কুমারখালী ১৫০, খোকসা ৩৫। এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৫৭৬ জন।

এই পর্যন্ত মৃতের সংখ্যা ২১ জন। যার মধ্যে ১৭ জন পুরুষ ৪ জন মহিলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর