ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩২ হাজারের বেশি

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ হাজার ৬শ’ ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ লাখ ৭০ হাজারের বেশি। নতুন করে মারা গেছে ৬শ’ ১৪ জন। মোট মৃত্যু হয়েছে প্রায় ২৫ হাজার।

এদিকে বুধবার বিশ্বজুড়ে শনাক্ত হয়েছে দুই লাখ ৩৪ হাজারের বেশি। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। মোট শনাক্ত এক কোটি ৩৬ লাখের বেশি। একদিনে আরো পৌনে ৬ হাজারসহ বিশ্বে মোট মৃত্যু ৫ লাখ ৮৬ হাজারের বেশি।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৭১ হাজার ৬৭০ জন। যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ। মোট শনাক্ত ছাড়িয়েছে ৩৬ লাখ। একদিনে নতুন ৯৯৭ জনসহ মোট মৃত্যু এক লাখ ৪০ হাজারের বেশি। ব্রাজিলে মৃত্যু ৭৫ হাজার ছাড়িয়েছে। শনাক্ত ১৯ লাখের বেশি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর