পোষা কুকুরের কামড় খেয়েই নাকি হাসপাতালে ছুটেছেন রণবীর কাপুর। রণবীরের নাকি বাড়িতেই দু’টি পোষা কুকুর রয়েছে। আর অভিনেতাকে নাকি সেই পোষ্যেরই কামড় খেতে হয়েছে।
জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে রণবীরকে কুকুরের কামড় দেয়।
তবে তিনি জানান, লকডাউনের মধ্যেই মুখের ক্ষত সারাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।
তবে ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে, তিনি তাই চুপিচুপিই ডাক্তারের কাছে গিয়েছিলেন বলে খবরে বলা হয়।
কিন্তু কিছু লোকজনের নজরে আসে সেটা। অনেকে মনে করেছিলেন কোভিড-১৯ টেস্ট করাতেই তিনি হাসপাতালে গিয়েছেন।
জানা যায়, তিনি আদতে কুকুরের কামড় খেয়েই হাসপাতালে গিয়েছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি