বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চকে আঘাত করা ময়ুর-২ লঞ্চের এক সুকানিকে (সহকারী চালক) বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ভোরে র্যাব-৮ এর এক অভিযানে আটককৃত এই সুকানির নাম নাসির মৃধা (৪০)। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার শাহজাহান মৃধার ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নাসির বুড়িগঙ্গা নদীর ঢাকার সদরঘাট এলাকায় মর্মান্তিক লঞ্চডুবির ঘটনায় জড়িত এমভি ময়ূর-২ লঞ্চের সুকানি।
নাসির মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, সে এমভি ময়ূর-২ লঞ্চে সুকানি হিসেবে নিয়োজিত ছিল। দুর্ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। নাসির মৃধাকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।
উল্লেখ্য, ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নি বার্ড লঞ্চ ডুবে ৩২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু করে র্যাব। তদন্তের একপর্যায়ে জানতে পারে মামলার আসামি নাসির মংলা ও বাগেরহাট এলাকায় আত্মগোপনে রয়েছে। তার অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ লঞ্চে অভিযান করে র্যাব। সেখান থেকে নাসিরকে গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে