ঢাকার কেরানীগঞ্জে শুভ ক্লিনিক নামে একটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসপাতালটিকে ১ লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা পারভীন তিন্নী। সানজিদা পারভীন তিন্নী জানান,হাসপাতালটির কোন ড্রাগ লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছিলো না। অভিযান পরিচালনাকালে শুভ ক্লিনিকের ৫ ডাক্তারের ভুয়া সনদ পাওয়াগেছে। এতে তারা সাথে সাথে অব্যহতি দিয়েছেন।
এ কারণে হাসপাতালটির মালিক এইচ এম আবু আলম কে নগদ ১ লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। তবে রোগী থাকার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়নি। এসময় তিনি আরো জানান, কেরানীগঞ্জে এ ধরনের অবৈধ হাসপাতালগুলোকে কোন ছাড় দেয়া হবে না।
কেএস/বার্তাবাজার