সাংবাদিককে মারধরের মামলায় ছাত্রলীগ নেতাকে জেল হাজতে প্রেরণ

বিক্রমপুর-টঙ্গিবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খানকে মেরে গুরুতর আহত করার ঘটনায় টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু মাঝি ও রামিম মাঝিকে জেল হাজতে প্রেরণ করেছেন বিচারক।

বুধবার দুপুরে তারা মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী -৪ আদালতে আত্মসমার্ন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক মুক্তা মন্ডল তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য গত ৭ জুলাই ওয়াইফাই সংযোগ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সুমন খানের স্ত্রী সাহেলা বেগম ১০ জনকে আসামী করে টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেন। তার পর থেকে আসামী দীপু মাঝি ও রামিম মাঝি পলাতক ছিলেন।

টঙ্গিবাড়ীর ওসি হারুন অর রশিদ জানান, ওয়াইফাই লাইন টানাকে কেন্দ্র করে মারামারি ঘটনার আসামী দীপু ও রামিম মাঝি। তারা বুৃধবার কোর্টে আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর