বনানীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন বঙ্গবন্ধুর চার খলিফার এক খলিফা

স্বাধীনতার ইশাতেহার পাঠক, সাবেক মন্ত্রী বিএনপি নেতা ও বঙ্গবন্ধুর চার খলিফার একজন খ্যাত শাহজাহান সিরাজের তিন দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বনানী কবরস্থানে।

বুধবার (১৫ জুলাই) শাহজাহান সিরাজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় টাঙ্গাইলের এলেঙ্গায়। এরপর দ্বিতীয় জানাজা বাদ জোহর কালীহাতীতে এবং তৃতীয় জানাজা বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে।

৭৭ বছর বয়সী শাজাহান গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০১২ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর কয়েক বছর পর ক্যান্সার ধরা পড়ে মস্তিষ্কেও। তখন থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় শাহজাহান সিরাজ। অবস্থার অবনতি ঘটলে গত সোমবার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে মরহুম শাজাহান সিরাজের নামাজের জানাজা অংশ নেন মুক্তিযদ্ধের অন্যতম সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা তাবিথ আউয়াল, ইশরাক হোসেন প্রমুখ। এরপর মুক্তিযুদ্ধের এই সংগঠকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে শায়িত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর