রাজধানীর কামরাঙ্গীরচরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় ও ছোট দুই গ্রুপের সংঘর্ষে সজিব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৬ নম্বর গলির মাথায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজীবকে ঢাকা মেডিকেলে নে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত সজিব ভোলার বোরহানউদ্দিন উপজেলার রুহুল আমিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের মোস্তফা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সজিব পেশায় দোকান কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সিনিয়র ও জুনিয়ার কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। গতকালকে চর-থাপ্পড়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে রাতে এক পক্ষ আপর পক্ষকে ছুরিকাঘাত করেছে। প্রাথমিকভাবে আমরা এ বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। আসামিদের আটক করতে অভিযান শুরু হয়েছে।
বার্তাবাজার/এসজে