চট্টগ্রাম বোনানজা পোর্ট রেস্টুরেন্টকে গরুর নষ্ট মাংস রাখায় জরিমানা

বন্দর নগরী চট্টগ্রামের বন্দর থানার কাস্টমস মোড় এলাকায় অবস্থিত বোনানজা পোর্ট রেস্টুরেন্টের ফ্রিজে মেয়াদোর্ত্তীর্ণ গরুর মাংস রাখায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসাথে ভবিষ্যতে এমন না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর এ অভিযান পরিচালনা করে।

চট্টগ্রাম মেট্রোপ‌লিটন পু‌লি‌শের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন অ‌ধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফ‌য়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (‌মে‌ট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

এ বিষয়ে জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আকবরশাহ্ থানার ফি‌রোজশাহ্ ক‌লো‌নির আল্লাহ্ ভরসা স্টোর‌কে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় ৫ হাজার, সা‌ফিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা জ‌রিমানাসহ ব‌র্ণিত পণ‌্য ধ্বংস করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর