পাকুন্দিয়ায় নতুন করে ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ (বুধবার) কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান পাকুন্দিয়ায় ৬ জনসহ এ জেলায় ১৪ জনের করোনা শনাক্তের খবর নিশ্চিত করেন।
জানা যায়, পাকুন্দিয়ায় এখন পর্যন্ত ৭০১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৩ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৭৩ জন।
বার্তা বাজার/এস.আর