একসঙ্গে তিন নবজাতকের জন্ম

লোহাগাড়ায় মিফতাহুল জান্নাত নামে এক নারী এক সাথে ৩ নবজাতকের জন্ম দিয়েছেন। তিনি চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের সহধর্মিণী। তার বাড়ি চরম্বা ইউনিয়নের ঘটিয়ার পাড়ায়।

বুধবার(১৫ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে সিজারের মাধ্যমে এ তিন ছেলে সন্তান জন্ম দেন তিনি। জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টায় মিফতাহুল জান্নাতকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে (বুধবার) বেলা সোয়া ৩টার দিকে সিজারিয়ানের মাধ্যমে পরপর ছেলে সন্তানকে ভূমিষ্ট করান গাইনি ও প্রসুতি বিশেষজ্ঞ কানিজ নাছিমা আক্তার। বর্তমানে মা এবং তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে।

এ ব্যাপারে চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। আমাদের ঘরে একসঙ্গে ৩ সন্তান তিনিই দান করেছেন। আমি অনেক খুশি হয়েছি। আমার স্ত্রী এবং তিন সন্তান সুস্থ রয়েছেন। আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর