বাসসের নতুন চেয়ারম্যান সাবেক ঢাবি উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। আজ (বুধবার) তথ্য মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।

সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর