আইনজীবী না হয়েও ল’ চেম্বার খুলে বসেছিল শাহেদ

আইন বিষয়ে নুন্যতম প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকার পরেও রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ল’ চেম্বার খুলে প্রতারণা চালিয়ে যাচ্ছিল গ্রেফতার হওয়া শাহেদ। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাসার চতুর্থ তলায় ছিল তার সেই ল’ চেম্বার।

ধবার (১৫ জুলাই) দুপুরে এই বাসায় অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবের একটি সূত্র।

দু’মাস আগে উত্তরার ফ্ল্যাটটি ৩০ হাজার টাকায় ভাড়া নেন তিনি। গত দু’বছর ধরে বাড়িটির কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. তারা মিয়া।

তিনি সাংবাদিকদের বলেন, ‘গত দুই মাস আগে সাহেদ করিমের লোকজন এ বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট দেখে বাড়ির মালিক ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করেন। চুক্তি অনুযায়ী মাসে ৩০ হাজার টাকা দেয়ার কথা ছিল। তবে সাহেদ করিম নিজে এখানে আসেননি।’

বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরবর্তী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক করার পর প্রতারক সাহেদ করিমকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার এ বাড়িতে অভিযান শুরু করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর