পালিয়ে থাকার সময় বেশ কয়েকবার ঢাকায় এসেছিল শাহেদ

রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই আত্মগোপনে থাকাকালীন সময়ে আলোচিত শাহেদ একাধিকবার ঢাকায় আসা যাওয়া করেছেন বলে জানিয়েছে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার ভোরে সাহেদকে গ্রেফতারের পর বিকালে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে ডিজি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন।

র‍্যাবের মহাপরিচালক জানান, মামলা হওয়ার পরপরই দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান শাহেদ। ঢাকা থেকে তিনি কক্সবাজার, কুমিল্লা ও সাতক্ষীরায় গিয়েছেন। কখনো নিজের গাড়ি, কখনো ট্রাকে চড়ে, কখনও পায়ে হেঁটে কিংবা কখনও ভাড়া করা গাড়িতে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেছেন এর মাঝে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর