রিজেন্ট গ্রুপের আলোচিত চেয়ারম্যান শাহেদকে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে রাজধানীর সিএমএম আদালতে তোলে প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৫ জুলাই) রাতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে আদালতে তোলা হবে। কয়েকটি মামলায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে আবেদন করা হবে।
উল্লেখ্য, বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এসজে