হরিনাকুন্ডুতে সঞ্জয় ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে বৃক্ষরোপন ও চারা বিতরণ

গাছ লাগান,পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে হরিনাকুন্ডুতে সঞ্জয় ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে হরিণাকুন্ডু পৌর এলাকার প্রতিবন্ধী বিদ্যালয়, উপজেলা পরিষদ চত্তর, শহরের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপন এবং চারা বিতরণ করা হয়।

এতে অংশগ্রহন করে শিশুকলি স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: মানোয়ার হোসেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলামসহ অনেকে। সেসময় বনজ, ফলজ ঔষধি বৃক্ষের কয়েকশত চারা রোপন এবং বিতরণ করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর