রিজেন্টের সাথে চুক্তি হয়েছিল স্বাস্থ্য সচিবের নির্দেশে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে রিজেন্ট হাসপাতালের সাথে করোনা চিকিৎসার চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ (বুধবার) দুপুরে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির জেরে পাওয়া শোকজের জবাবে এই তথ্য জানিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান

তিনি বলেন, সাবেক স্বাস্থ্যসচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছে। শোকজের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশকিছু কাগজপত্র নথিভুক্ত করে দিয়েছে। রিজেন্টের সঙ্গে চুক্তির ব্যাপারে সেখানে যথাযথ ব্যাখ্যা আছে কি-না, খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক সূত্রও জানিয়েছে, সাবেক স্বাস্থ্যসচিব আসাদুল ইসলামের নির্দেশেই বেসরকারি হাসপাতাল রিজেন্ট কোভিড-১৯ ডেডিকেটেড হিসেবে অনুমোদন পায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর