মৌলভীবাজারের মুন্সি বাজার এলাকা থেকে আহত একটি কোকিল ও একটি শালিক পাখি উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে মুন্সিবাজার এলাকা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি হৃদয় দেবনাথ বনবিভাগের ফরেস্ট গার্ড বুলবুল আহমেদকে সাথে নিয়ে মুন্সিবাজার লিমন বাড়ি থেকে পাখি দুটি উদ্ধার করেন।
উদ্ধারের পর আজই পাখি দুটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে মুক্ত করে দেয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন,ফরেস্ট গার্ড বুলবুল আহমেদ মোল্লা,গাড়ি চালক আব্দুল হক,অরুপ চৌধুরি প্রমুখ।জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশের সভাপতি হৃদয় দেবনাথ বলেন,দেশকে বাঁচাতে হলে প্রকৃতিকে বাঁচাতে হবে,সেই সাথে বাঁচাতে হবে প্রাণিকুল।তবেই আমরা একটা সুন্দর বাসযোগ্য দেশ গড়তে পারবো।
প্রকৃতি ও সংরক্ষণ কর্মকর্তা মোনায়েম হোসেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশের এমন মহৎ কাজগুলোলে সাধুবাদ জানিয়ে বলেন,প্রাণ প্রকৃতি রক্ষায় জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন টিম যেভাবে নিরলস কাজ করে যাচ্ছে এ সেজন্য সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।পাশাপাশি সকলকেই প্রাণ-প্রকৃতি রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কেএস/বার্তাবাজার