সৌদিতে বাংলাদেশ বিমানের কোটি টাকা জরিমানা হয়েছিল ২০১৭ সালে

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সৌদি আরবে ১ কোটি টাকা জরিমানার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। আজ (বুধবার) এই বিষয়ে বক্তব্য দিয়েছে তারা।

বিমান সংশ্লিষ্ট এই মন্ত্রণালয় জানায়, যে ঘটনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ওই পরিমাণ টাকা জরিমানা করা হয়েছিল, তা ২০১৭ সাল ও তার নিকটবর্তী সময়ে সংঘটিত পুরাতন ঘটনা। যে বা যাদের দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে এই জরিমানার টাকা পরিশোধ করতে হয়েছিল, ওই ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ (বুধবার) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত বিমানের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসামাত্রই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর