কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ বর্ডার গার্ড ৪৭ ব্যাটালিয়ন কর্তৃক ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ১১ টি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যান, সেলাই মেশিন ও ছাগল সহায়তা প্রদান করেছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল ৮টায় প্রাগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিও মেজর আবু বিন ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার সুবেদার জাহাঙ্গীর কবির ও প্রাগপুর কোম্পানী কোমান্ডার সুবেদার কাওছার আহাম্মেদ, সভাপতিত্ব করেন প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার। গরীব, দুস্থ ও অসহায় ৬ পরিবারকে ৬টি সেলাই মেশিন, ২ পরিবারকে ২ টা ভ্যান ও ৩ পরিবারকে ৩ জোড়া ছাগল প্রদান করা হয়।
এ সময় মেজর আবু বিন ফয়সাল বলেন, বিজিবি দেশের জন্য জাতীর উন্নয়নের জন্য নিরবছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কার্যক্রম অব্যহত থাকবে।
কেএস/বার্তাবাজার