বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৫ জুলাই দুপুরে সিরাজদিখান উপজেলার বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে, সিরাজদিখান, রশুনিয়া ও নিমতলা এলাকায় বিভিন্ন স্কুল-কলেজে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
এর আগে শ্রীনগর উপজেলার বিভিন স্কুল কলেজে বৃক্ষরোপন করা হয়েছে। বাংলাদশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবিরের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেবি ডিগ্রি কলজের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু চৌধুরী, ছাত্র নেতা সাব্বির ও সুমনসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার