চট্টগ্রাম বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড

চট্টগ্রাম সমুদ্র বন্দরের ভেতরে পণ্য রাখার জন্য ব্যবহৃত ৩ নাম্বার শেডে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এতে পুড়ে গেছে ৩ নম্বর শেডে নিলামের জন্য রাখা কেমিকেল। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ (বুধবার) বিকাল সোয়া ৪টার দিকে বন্দরের ২ নাম্বার জেটি সংলগ্ন এই শেডে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন বন্দরের সচিব ওমর ফারুক।

তিনি জানান, কীভাবে ওই শেডে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। সেখানে বিভিন্ন ধরণের পণ্য রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় এখনও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর