দ্বিতীয় মেয়াদে আবারও ২ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক গভর্নর ফজলে কবির। আজ (বুধবার) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) আইন ২০২০-এর অনুচ্ছেদ ১৩(৩) এবং ১০(৫) এর বিধান অনুযায়ী ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হল।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স ৬৫ বছর নির্ধারিত ছিল। সেই বয়সসীমা আরও দুই বছর বাড়িয়ে জাতীয় সংসদে আইন পাস করায় সরকার।
বার্তাবাজার/এসজে