আলোচিত শাহেদের রিজেন্ট হাসপাতালে নিজেও ৪/৫ জন রোগী পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার (১৫ জুলাই) রিজেন্ট হাসপা্তালের চেয়ারম্যান শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে ঢাকায় আনার পর নিজের বাড়িতে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য আমরা অনেক হাসপাতাল খোঁজছিলাম। কেউ তখন দিবেন কি দিবেন না- এরকম একটা ভয়ের প্রসঙ্গ এসেছিল সামনে। সে (সাহেদ) তখন এগিয়ে এসেছিল, এটা যে একটা তার চাল ছিল; সেটাতো অনেকেই তখন বুঝতে পারিনি। আমিও তার হাসপাতালে ৪/৫ জন রোগী পাঠিয়েছিলাম। এটা আমার এখনও মনে পড়ে।
মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস মহামারীর সংকটময় মুহূর্তে আগ বাড়িয়ে আক্রান্তদের রিজেন্ট হাসপাতালে চিকিৎসার প্রস্তাব দেওয়াটা যে প্রতারক মোহাম্মদ সাহেদের চাল ছিল তা কেউ ধরতে পারেনি।
বার্তাবাজার/এসজে