স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে শাহেদকে

মহাপ্রতারক হিসাবে আখ্যায়িত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আজ (বুধবার) বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদস্যদের মাধ্যমে তাকে সেখানে নেয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া সাহেদকে ঢাকা মেডিক্যালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন

সঙ্গে থাকা একজন র‌্যাব কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে আবার নিয়ে যাওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর