আলোচিত ও সমালিচিত রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাওয়া ব্যাখ্যার জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নানের কাছে তিনি তার লিখিত জবাব জমা দেন।
এ ব্যাপারে স্থাস্থ্য সচিব গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যে জবাব দিয়েছেন আমরা তা পেয়েছি। আমরা তা যাচাই বাচাই করে পরবর্তী পদক্ষেপ নিবো। সব বিস্তারিত জানার জন্যই আমরা তার কাছে ব্যাখ্যা চেয়েছিলাম।
উল্লেখ্য, গত ১২ই জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা তিন দিনের মধ্যে প্রদান করার নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
বার্তাবাজার/এসজে