করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বাড়ানো হলো লকডাউনের সময়সীমা। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলমান ১৪ দিনের লকডাউন আরও ৮ দিন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিন চবি ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করে। যা আজ আরো ৮ দিন বাড়িয়ে ২৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। লকডাউনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে বলে জানান এস এম মনিরুল হাসান।
কেএস/বার্তাবাজার