ঈশ্বরগঞ্জে ৭ ভিক্ষুককে পূনর্বাসন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ নারী ও ৫ পুরুষ ভিক্ষুককে পূনর্বাসন করা হয়েছে। ২ নারীকে দোকান ঘর পুরুষদের মোটরচালিত রিকশা দিয়ে পূণর্বাসন করা হয়। বুধবার আনুষ্ঠানিক ভাবে ভিক্ষুক পূণর্বাসন করেন বিভাগের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক (ডিডিএলজি) একেএম গালিব খান।

উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে চরিশহারী গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী মোছা. জমিলা খাতুন (৫২), কাকনহাটি গ্রামের মৃত লালন ফকিরের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৫৩) কে ৩২ হাজার টাকা খরচে দোকান ঘর ও ব্যবসার মামলামাল, ভিক্ষুক আবদুস সালাম, দুলাল মিয়া, আবদুল মান্নান ফকির, মোকশেদ আলী ও আবদুল হেকিমকে মোটরচালিত রিকশা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা ভিক্ষুক পূনর্বাসনে ওই উদ্যোগ নেন।

বুধবার আনুষ্ঠানিক ভাবে ৭ ভিক্ষুককে পূনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) একেএম গালিব খান। ওই সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর