ঝুঁকি মাথায় রেখেই সরকার সংকটের মধ্যে কাজ করে যাচ্ছে : উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম বলেছেন, নদী মাতৃক বাংলাদেশে বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙ্গনের ঝুঁকি মাথায় রেখেই সরকার করোনা সংকটের মধ্যেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৯ এপ্রিল থেকেই বর্ষার ঝুঁকির কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকটের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের ভাঙ্গন প্রবন এলাকার বাঁধের কাজ ও বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড।

বুধবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় পদ্মার ডানতীর রক্ষা বাঁধ কাজের অগ্রগতি পরিদর্শনকালে মন্ত্রী এ সব কথা বলেন।

পরে মন্ত্রী ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে সুরেশ্বর-নড়িয়া- জাজিরা সড়কের ৩৯০ মিটার আরসিসি সড়ক ও ড্রেনের ফলক উন্মোচন করেন। এ ছাড়াও তিনি নড়িয়া উপজেলা পরিষদে এক বিশেষ সভায় যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর