চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) এনামুল হক নামের ওই যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ. শরীফের ছেলে এনামুল হক একটি পত্রিকার নিউজ শেয়ার দিয়ে ক্যাপশনে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফলকে ইঙ্গিত করে অশালীন ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেয়। এ ঘটনায় ১৩ জুলাই বাকলিয়া ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল উদ্দীন রুবেল থানায় এনামুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রুবেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনামুল হককে ১৫ জুলাই আটক করা হয়। আটক এনামুল হককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম।
বার্তা বাজার / ডি.এস