ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত জামাল হোসেন উপজেলার কবীরপুর বাজার পাড়ার মৃত মহসিন আলীর ছেলে ও জামাল অটো শোরুমের মালিক।

শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে জামাল হোসেন মোটরসাইকেল যোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন গুরুতর আহত হয়। স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জামালের অবস্থার অবন্নতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে। চিকিৎিসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর