রাজধানীর সদরঘাট শ্যামবাজারে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় মামলার পলাতক অন্যতম দুই আসামী ঘাতক ময়ূর-২ লঞ্চের ড্রাইভার শিপন হাওলাদার ও শাকিলকে সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশের পুলিশ সুপার ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে সূত্রাপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক বা সহকারি।
লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা হলে তারা আত্মগোপনে ছিলেন। এদের দুজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে বলে জানিয়েছে পুলিশ।
বার্তাবাজার/এমকে