একনেকে ১০ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় ১০ হাজার ১০২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

বুধবার (১৫ জুলাই) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে যোগ দিয়ে এ নির্দেশ দেন। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়ন করা হবে। একই সাথে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়নে দুইটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনামন্ত্রী জানায়, বর্ধিত সিটি করপোরেশনের উন্নয়নে ২০২৩ সালের মধ্যে ৪ হাজার ২৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করবে সরকার। ২০২৫ সাল মেয়াদে কৃষি যান্ত্রিকীকরণ ৩ হাজার ২০ কোটি টাকা ব্যয় করতে প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিদায়ী অর্থবছরে ৮০ দশমিক ১৮ শতাংশ বাষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর