রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় র্যাবের সদর দফতরে নেয়া হয়েছে। আজ সকাল পৌনে ১০ টায় তাকে সেখানে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাবাদ করা হবে।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া ইউংয়ের পরিচালক আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
সেখান থেকে জরুরি ভিক্তিতে তাকে হেলিকপ্টরে করে ঢাকা নিয়ে আসা হয়। বর্তমানে প্রতারক সাহেদকে র্যাব সদর দপ্তরে রাখা হয়েছে। সেখানে জিঞ্জাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব জানায়, সাহেদ তার ব্যক্তিগত মোবাইলটি ফেলে দিয়েছে। গত কয়েকদিন ধরে সাহেদ বার বার অবস্থান পরিবর্তন করায় তাকে ধরতে র্যাবের সময় লেগেছে। সবশেষ আজ ভোড়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে নৌকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
গত ৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে র্যাব উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।
বার্তাবাজার/এমকে