শিবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় হাতবোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার এলাকার ৯নং ওয়ার্ড মর্দানার পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মর্দানার আইয়ূব বাজার-বামনপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে সাইফুদ্দিন (৪৮)।

স্থানীয়রা জানায়, একটি প্রাইভেটকার এবং ছয় থেকে সাতটি মোটরসাইকেলের একটি গ্রুপ আইয়ূব বাজার এলাকায় পৌঁছামাত্র ৫-৭টি হাতবোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এ ঘটনায় সাইফুদ্দিন মারাত্মকভাবে আহত হন।

প্রথমে আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাইফুদ্দিন মারা যান।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি শামসুল আলম শাহ জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায়্ আরও একজন আহত হবার কথা শোনা গেছে। পুলিশি অভিযান অব্যহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে ।

নিহত সাইফুদ্দিনের ভাই তাইফুর রহমান ২০১৭ সালের ৩ নভেম্বর দুপুরে নিজ বাড়ির ছাদে বোমা বানানোর সময় বিস্ফোরণে মারা যান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর