যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত বাড়ছেই। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৪ লাখ ২৪ হাজার ৩০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন।
ওই পরিসংখ্যান মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ হাজার ২৪৮ জন। অপরদিকে একদিনেই মারা গেছে আরও ৮২৭ জন।
এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
বার্তাবাজার/এমকে