বরগুনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

বরগুনায় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। মঙ্গলবার বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে অভিযোগে করেন, ক্রোক এলাকার বলহরি সরকার ও বিজয় কৃষ্ণ রায়ের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে। সামান্য বৃষ্টি হলেই বলহরির ঘরে পানি ঢুকে, তাই গত ২৬ জুন সকাল সাড়ে ৮ টার দিকে বলহরির বসত ঘর মেরামত করতে গেলে বিজয় কৃষ্ণের লোকেরা পূর্ব শত্রুতার জেরে বলহরি সরকারের বসত ঘর ভাংচুর শুরু করে। এ সময় বলহরির পরিবার বাধা দিলে তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র এবং লাঠিসোঠা নিয়ে হামলা করে বিজয় কৃষ্ণের লোকজন। এ ঘটনায় গুরুত্বর আহত হয় বলহরি সরকার, স্ত্রী আশা রাণী ও তার শ্যালক সুকদেব সরকার সহ কয়েকজন। পরে আহতরা আইনী সহায়তার জন্য বরগুনা থানা পুলিশের ধারস্থ হলে তারা মামলা নিতে তালবাহানা করে।

বলহরির স্ত্রী আশা রাণী অভিযোগ করেন, থানা পুলিশ তাদের থানা কম্পাউন্ডে বসিয়ে রেখে বিজয় কৃষ্ণ গংদের কাছে প্রভাবিত হয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ পূর্বক ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর