র‌্যাব সদর দপ্তরে নেয়া হচ্ছে সাহেদকে

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদ র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। সাতক্ষীরা থেকে র‍্যাবের অভিযান দলের সাথে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়েছে। সেখান থেকে প্রতারক সাহেদকে র‌্যাবের সদরদপ্তরে নেওয়া হচ্ছে। সাহেদকে নিয়ে র‌্যাবের গাড়ি বহরটি এখন সদর দপ্তরের পথে রয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে গাড়ি বহরটি রওয়ানা দেয়।

এর আগে সকাল ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও পুরাতন বিমাবন্দরে এসেছে পৌঁছায়। এখন সেখানে থেকে র‌্যাব সদর দফতরে তাকে নেয়া হচ্ছে। সেখানে এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের এডিজি জানায়, সাহেদ তার ব্যক্তিগত মোবাইলটি ফেলে দিয়েছে। গত কয়েকদিন ধরে সাহেদ বার বার অবস্থান পরিবর্তন করায় তাকে ধরতে সময় লেগেছে র‌্যাবের। সবশেষ আজ ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে নৌকায় পালিয়ে যাওয়ার সময় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এর আগে, ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর